ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ জুন, ২০২৫, ০২:৪১ দুপুর

হজে গিয়ে সন্তান জন্ম দিলেন এক তোগোলিজ নারী

হজে গিয়ে সন্তান জন্ম দিলেন এক তোগোলিজ নারী

চলতি বছরের হজে অংশ নেওয়া এক তোগোলিজ নারী পবিত্র আরাফাতে এক সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে, যা এই হজ মৌসুমে প্রথম ঘটনা। মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

জন্মদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে একটি বিশেষায়িত চিকিৎসা দলের তত্ত্বাবধানে,যারা মা ও নবজাতকের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করেছেন।

ওই নারী ছিলেন ১০০টি দেশের দুই হাজার ৪৪৩ জন হজযাত্রীর মধ্যে একজন, যারা হজ, ওমরাহ ও জিয়ারতের বিশেষ কর্মসূচির আওতায় হজ পালন করছেন। এই কর্মসূচি পরিচালনা করছে সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়।

চলতি বছর হজ পালনের জন্য ১৫ লাখের বেশি আন্তর্জাতিক হজযাত্রী সৌদি আরবে গেছেন। বুধবার (৪ জুন) এ তথ্য জানিয়েছেন দেশটির হজ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আল-নুয়াইমি। তবে এবার সৌদির স্থানীয় হজযাত্রীর সংখ্যা কতজন, তা জানানো হয়নি।

আরও পড়ুন

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হজ, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিমের জীবনে একবার পালন করা ফরজ। এতে রয়েছে ধারাবাহিকভাবে নির্ধারিত কিছু ইবাদত ও আনুষ্ঠানিকতা, যা মক্কা ও পার্শ্ববর্তী স্থানে সম্পন্ন করতে হয়।

গত বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১৬ লাখ ১১ হাজার ৩১০ জন হজযাত্রী হজ করতে সৌদি আরবে গিয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী