ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৭ জুন, ২০২৫, ০৭:২২ বিকাল

বগুড়ায় দাদার বাড়িতে ঈদ করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিহত শিশু আদুরি আকতার

বগুড়ার সারিয়াকান্দিতে দাদার বাড়িতে ঈদ করতে গিয়ে পুকুরে ডুবে আদুরি আকতার (৯) নামে এক স্কুলছাত্রী মারা গেছে।

আজ শনিবার (৭ জুন) সকালে উপজেলার ছাগলধরা গ্রামে এ ঘটনা ঘটে। বিকালে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, শিশু আদুরি আকতার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামের প্রবাসী কামরুল শাহাদাত রিপনের মেয়ে। সে স্থানীয় অনুশীলন প্রি-ক্যাডেট নার্সারি স্কুলের বেবি শ্রেণির ছাত্রী। বর্তমানে তারা উপজেলা সদরের হিন্দুকান্দি এলাকায় বসবাস করে। আদুরি পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য শুক্রবার মায়ের সঙ্গে দাদা আবদুর রহমানের বাড়ি ছাগলধরা গ্রামে যায়। ঈদের দিন শনিবার বেলা ১১টার দিকে আদুরি কয়েকজন সঙ্গীর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সকলের সামনে আদুরি ডুবে যায়। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করা হয়। শিশু আদুরির মৃত্যুতে তার পরিবারে ঈদের আনন্দ শোকে পরিণত হয়। স্বজনরা আহাজারি করেন।

আরও পড়ুন

শিশুটির মৃত্যুতে শুধু তার পরিবারে নয়, পুরো গ্রামের শোকের ছায়া নেমে এসেছে।

ওসি জামিরুল ইসলাম জানান, কোনও অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন

শিক্ষার্থীদের নির্বাচনে ভোট দেওয়ার সুবিধার্থে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত ঢাবির

এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

শহিদ হাদির হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার

যুক্তরাষ্ট্রের নৌবহর মোতায়েন ইরানকে ভয় দেখাতে পারেনি : আরাগচি

পরকীয়া করতে দিন, সে ঠিকই অপরাধবোধে ভুগবে : শেহনাজ গিল