ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ জুন, ২০২৫, ০৫:৩৮ সকাল

শাজাহানপুরের ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত

শাজাহানপুরে বাস চাপায় প্রান গেল বাবা ও ছেলের

বগুড়ার শাজাহানপুরের নয় মাইল এলাকায় ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার (৭ জুন) সকাল ৮টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

আরও পড়ুন

নিহতরা হলেন, শাজাহানপুর উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া (৩৫) ও তার  ছেলে আব্দুল্লাহ (৪)।

 

তিনি জানান, ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। এ সময় তারা নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডারের ওপর দিয়ে লাফিয়ে পার হন। মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।  

তিনি আরও জানান, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে আজ

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

সারাদেশে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ভোটের অধিকার লঙ্ঘনের সাক্ষী পাওয়া যাচ্ছে : জামায়াত আমির

ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান