ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ জুন, ২০২৫, ০৩:৩৪ রাত

সাভারে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

নিহত রুবেল মিয়া

সাভারে পাওনা টাকা না দেওয়ায় স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৬ জুন) রাত ১০টার দিকে সাভারের চৌরঙ্গী মার্কেটের পেছনে মুরগি পট্টিতে এই ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়ার স্ত্রী ইশা জানান, তিনিসহ তার স্বামী রুবেল মিয়া চৌরঙ্গী মার্কেটের পেছনে মুরগি পট্টিতে ঈদের দিনে রোস্ট রান্নার জন্য মুরগি কিনতে যান। এসময় তাদের পূর্ব পরিচিত বাশার ও ওয়াইদুল নামে দুই যুবক তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং দাবি করেন তার স্বামীর কাছে অনেক টাকা পান। এসময় তার স্বামী রুবেল মিয়া ওই যুবকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা দেশীয় অস্ত্র দিয়ে তার স্বামীর মাথায় কোপান এবং তার ব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রুবেল মিয়াকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোরওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

দোহারে কুয়েত প্রবাসী নারীকে ছুরিকাঘাতে হত্যা

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

ফরিদগঞ্জে ঘুষিতে অটোরিকশাচালকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩