ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৫, ০৩:১৪ দুপুর

জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের সুমন মোল্লার মেয়ে নাফিজা (৬) ও নাজিফা (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাফিজা ও নাজিফা বাড়ির উঠানে খেলছিল। এসময় সবার অজান্তে বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায় তারা। তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ডোবা থেকে তাদের উদ্ধার করে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা খাঁন জানান, নাফিজা ও নাজিফা তারা দুই বোন বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করতে করতে দুই বোন বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি ডোবায় পড়ে মারা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক