ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ জুন, ২০২৫, ০১:৩৫ দুপুর

বৈদ্যুতিক সুইচ দিতেই দুর্ঘটনা, কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিহত তন্ময় কুমার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় দুর্ঘটনায় তন্ময় কুমার (২০) নামের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়নি।

গতকাল বৃহস্পতিবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার হিন্দুপাড়া এলাকার নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

নিহত তন্ময় কুমার ওই গ্রামের সাধন চন্দ্রের ছেলে।

আরও পড়ুন

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন তন্ময়। সুইচ দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। শিক্ষার্থীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে শুনেছি। বিষয়টি থানা পর্যন্ত আসেনি। এ ঘটনায় ইউডি মামলাও দায়ের হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা