ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ জুন, ২০২৫, ১২:৪৭ দুপুর

ভোলায় ইঞ্জিন বিকল হয়ে মেঘনায় ভাসতে থাকা ৬২ জনকে উদ্ধার

ভোলায় ইঞ্জিন বিকল হয়ে মেঘনায় ভাসতে থাকা ৬২ জনকে উদ্ধার

ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে যাত্রী পারাপারের সময় মাঝ নদীতে একটি ট্রলার বিকল হয়ে পড়ে। অবশেষে মেঘনা নদীর মাঝের চরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ট্রলার থেকে মাঝিসহ ৬২ জন ঈদে বাড়ি ফেরা যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। 

শুক্রবার (৬ জুন) দুপুরে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য জানান।

তিনি বলেন, আজ সকাল ১০টায় ভোলার সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মাঝের চর এলাকায় লক্ষ্মীপুর থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটে যাওয়ার পথে একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৬০ জন যাত্রীসহ নদীতে ভাসতে থাকে।

এসময় ট্রলারে থাকা একজন যাত্রী কোস্টগার্ডকে অবগত করে। খবর পেয়ে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ৬০ জন যাত্রী ও ২ জন মাঝিসহ সর্বমোট ৬২ জনকে উদ্ধার করে বোটে করে নিরাপদে ইলিশা লঞ্চঘাটে পৌঁছে দেয়।

আরও পড়ুন

এদিকে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে ট্রলার ও মাঝিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ইলিশা নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী সাধারণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড নিয়োজিত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি