ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ জুন, ২০২৫, ১২:২১ দুপুর

সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। তবে কোনো নিহতের ঘটনা ঘটেনি।

আজ শুক্রবার (৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের দবিরগঞ্জ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। কিন্তু বাসটি দবিরগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস-মাইক্রোবাসের চালকসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে বিষয়টি পুলিশকে জানান তারা।

আরও পড়ুন

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস মহাসড়ক থেকে সরিয়ে থানায় নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা