ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৫ ০৯:৫৭ এএম

লন্ডনে পৌঁছেছেন জুবাইদা রহমান

সংগৃহিত,লন্ডনে পৌঁছেছেন জুবাইদা রহমান

একমাস দেশে কাটানোর পর লন্ডনে ফিরে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।

লন্ডন সময় বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় তিনি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, “উনি (জুবাইদা রহমান) লন্ডনে পৌঁছেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে এসেছিলেন তাকে নিতে।


বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন জুবাইদা।

আরও পড়ুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সালে কারামুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমানকে নিয়ে লন্ডনে যান। এরপর আওয়ামী লীগের সময়ে তাদের আর দেশে ফেরা হয়নি।

ক্ষমতার পটপরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চার মাস চিকিৎসা নিয়ে ৬ মে দেশে ফেরেন। তার সঙ্গেই ১৭ বছর পর দেশে ফেলেন পুত্রবধূ জুবাইদা রহমান।


এই এক মাস খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় শাশুড়ির সঙ্গেই ছিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা

সিনেমা দেখে কাঁদার জন্য টাকা নেওয়ার অভিযোগ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

তিন তারকার ম্যাজিকে এক রাতেই জমে উঠল বিশ্বকাপ!

বিক্রি হয়ে যাচ্ছে পিৎজা হাট

মাদক কারবারি, চাঁদাবাজ-ছিনতাইকারীদের গ্রেপ্তারে কঠোর নির্দেশ