ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৫, ১০:৩২ দুপুর

মশলা ছাড়া ‘পেশোয়ারি গোশত’ তৈরির রেসিপি

মশলা ছাড়া ‘পেশোয়ারি গোশত’ তৈরির রেসিপি, ছবি: সংগৃহীত।

লাইফস্টাইল ডেস্ক: মাংসের কোনো পদ তৈরি মানেই হরেক পদের মসলার সমাহার। কত বাহারি নাম আর সুগন্ধ সেসব মসলার! কিন্তু সেই মসলাই যদি উহ্য থাকে মাংস রান্নায়, তাহলে কেমন হয়? সম্প্রতি ভিনদেশি এই রান্না ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আমাদের দেশেও। মসলা ছাড়া মাংসের এই পদ খেতেও অত্যন্ত সুস্বাদু। চলুন জেনে নেওয়া যাক মসলা ছাড়া পেশোয়ারি গোশত তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গরু বা খাসির মাংস- ১ কেজি

ঘি- ১ চামচ
লবণ- পরিমাণমতো

আস্ত আলু- কয়েকটি

কাঁচা মরিচ- ২টি

ধনিয়া পাতা- পরিমাণমতো

আদা কুচি- ২ টেবিল চামচ

আরও পড়ুন

টমেটো- ২টি

গোলমরিচ গুঁড়া- পরিমাণমতো

পানি- প্রয়োজনমতো।

যেভাবে তৈরি করবেন

মোটা তলা বিশিষ্ট রান্নার একটি হাঁড়ি নিন। এবার তাতে সব উপকরণ একসঙ্গে নিন। এবার চুলায় তুলে দিন। ঢেকে রান্না করুন। প্রয়োজন হলে পানি দিন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে আবার ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে নরম হয়ে এলে নামিয়ে নিন। সুস্বাদু এই পেশোয়ারি গোস্ত রুটি, পরোটা, পোলাও, খিচুড়ির সঙ্গে খেতে পারবেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরের ঈদযাত্রার নিরাপত্তায় সিরাজগঞ্জে মহাসড়কে মোতায়েন ৬৯৪ পুলিশ

দিনাজপুরের চিরিরবন্দরে ডাম্পট্রাকের ধাক্কায় আগুন, আহত ৬

অনাচার ও বৈষম্যের এই ক্রান্তিকালে বড্ড বেশি প্রয়োজন নজরুলকে

বগুড়ার তালোড়ায় এক বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়া সিটি কর্পোরেশনসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের কথা শুনালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ায় আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তার মৃত্যু