ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ জুন, ২০২৫, ১০:০৮ দুপুর

নাটোরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

নাটোরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। এসব দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি ও নিয়ন্ত্রণ হারানোর কথা বলছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী চিনিবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বগুড়ার আদমদিঘী এলাকার বাসিন্দা ও কাভার্ডভ্যানের চালক জুয়েল মন্ডল মারা যান। একই সময় নাটোর সদর উপজেলার বারুরহাট এলাকায় মোংলা থেকে নীলফামারীগামী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে আক্তারুজ্জামান নামে নীলফামারী জেলার এক যাত্রী নিহত হন। আহত হন বেশ কয়েকজন যাত্রী। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। এর আগে গতরাতে সদরের দত্তপাড়া এলাকায় বাসের ধাক্কায় রবিউল ইসলাম (২৪) নামে পিকআপের হেলপার নিহত হয়। তার বাড়ি পাবনা জেলায়।

ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহবুর রহমান বলেন, দুর্ঘটনার কারণগুলোতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মূলত চালকদের ক্লান্তি, অতিরিক্ত গতি ও ফিটনেসবিহীন যানবাহন সড়ক দুর্ঘটনার পেছনে মূল ভূমিকা রাখছে। আমরা নিয়মিত মহাসড়কে টহল দিচ্ছি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী