ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ জুন, ২০২৫, ০৭:৫৭ সকাল

‘জ্বালানি তেলের দাম কমেছে, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা’

‘জ্বালানি তেলের দাম কমেছে, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা’, ছবি: সংগৃহীত।

জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বাসে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। নিলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়ম দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানজটের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ভাড়ার ব্যাপারে একটি বিচ্চুতির খবর পেয়েছি– এক জায়গায় ১০০ টাকা ভাড়া বেশি নেয়া হচ্ছিলো, ফেরত দেওয়া হয়েছে। তাকে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, কিছু ঢালাও অভিযোগ এসেছে, ভাড়া বেশি নেওয়ার। নির্দিষ্ট অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়– জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমানো হয়েছে। পেট্রল ও অকটেনের দাম লিটারে কমানো হয়েছে ৩ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী