ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৫ জুন, ২০২৫, ১১:১৫ দুপুর

নবীনগরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

নবীনগরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী।বৃহস্পতিবার (৫ জুন) সকাল বেলায় নবীনগর-কম্পানীগঞ্জ সড়কের ইব্রাহিমপুর ইউনিয়নের এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী অটোরিকশা নবীনগর থেকে যাত্রী নিয়ে কুমিল্লার কোম্পানীগঞ্জ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।নিহতরা হলেন- লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম এবং নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া। অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন

নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে, তবে চালককে শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণ জামায়াত আমিরের মধ্যে ঈমাম খোমেনি-মাহাথির মোহাম্মদকে দেখছে : মোস্তাফিজুর

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার প্রায় ২২ হাজার

কারাগার থেকেই স্ত্রী-সন্তানকে শেষবিদায় জানালেন ছাত্রলীগের সাদ্দাম

বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার

সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে

তড়িঘড়ি করে হঠাৎ বাংলাদেশ ছাড়লেন ভারতীয় ৯ কর্মকর্তা