ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ জুন, ২০২৫, ০৪:২৪ সকাল

‘গাজার পরিস্থিতি নরকের চেয়েও খারাপ’

‘গাজার পরিস্থিতি নরকের চেয়েও খারাপ’, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রসের (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরিয়ানা স্পোলয়ারিচ বলেছেন, গাজার পরিস্থিতি নরকের চেয়েও খারাপ হয়ে পড়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দফতরে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মানবিকতা ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধের পাশাপাশি ফিলিস্তিনের দুর্ভোগের অবসান এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

ক্ষোভ জানিয়ে রেডক্রসের প্রেসিডেন্ট আরও জানান, গাজাবাসীর মানবিক মর্যাদা হরণ করা হয়েছে। এছাড়াও, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুন

আইসিআরসি এমন একটি আন্তর্জাতিক সংগঠন, যারা যুদ্ধ এলাকায় কার্যক্রম পরিচালনা করে। গাজায় তাদের ১৩০ জন কর্মী আছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি।

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে সার্জিক্যাল হাসপাতাল পরিচালনা করে সংস্থাটি। সম্প্রতি এ হাসপাতালের কাছে ত্রাণ বিতরণ কেন্দ্রে হতাহতের ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী