ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ জুন, ২০২৫, ০৪:১৭ সকাল

শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরলেন ইবাদত

শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরলেন ইবাদত, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২ বছরের অপেক্ষার পালা শেষ হলো ইবাদত হোসেনের। সাদা পোশাকে আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি। তাকে নিয়েই ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (৪ জুন) আসন্ন শ্রীলঙ্কার সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সবশেষ ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে খেলেছিলেন ইবাদত। সব ঠিক থাকলে দুই বছর পর দেশের জার্সিতে আবার খেলতে চলেছেন এই পেসার।

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই দল থেকে ব্যাটার মাহমুদুল হাসান, পেসার তানজিম হাসান সাকিব ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম বাদ পড়েছেন।

আরও পড়ুন

ইবাদতের সঙ্গে দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস ও পেসার নাহিদ রানা। লিটন দাস ছুটিতে ছিলেন, আর নাহিদ রানা প্রথম টেস্ট খেলার পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে চলে গিয়েছিলেন।

এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ১৩ জুন শ্রীলঙ্কায় রওনা দেবে শান্তরা। ১৭ জুন শুরু গল টেস্ট আর ২৫ জুন কলম্বোয় দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়েই হবে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনা।

টেস্ট সিরিজের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে দুই দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল