ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ জুন, ২০২৫, ০৪:৪৩ দুপুর

যানজট নিরসনে সাতমাথা তিনমাথা এবং চারমাথায় অভিযান

যানজট নিরসনে সাতমাথা তিনমাথা এবং চারমাথায় অভিযান। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : ম্যাজিস্ট্রেট আসলেন, পরিস্থিতি পাল্টে গেলো, ম্যাজিস্ট্রেট চলে গেলেন পরিস্থিতি আবার আগের মত হয়ে গেল। এই ছিলো আজ বুধবার (৪ জুন) বগুড়া শহরের সাতমাথা, তিনমাথা এবং চারমাথা এলাকার দৃশ্য।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম উল্লেখিত তিনটি স্থানে অভিযান পরিচালনা করেন। বিকেল সাড়ে ৩ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত প্রায় ২ ঘন্টার অভিযান চলাকালে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করা ব্যক্তিরা উঠে যায়। মুহূর্তে রাস্তা যানজট এবং হকার মুক্ত হয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম জানান, ঈদকে সামনে রেখে এবং যানজট নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে শহরের সাতমাথার এক ব্যবসায়ীর এক হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

তিনি বলেন, অভিযান চলাকালে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা সরে গেলেও পরে তারা আবার ফিরে আসে। তিনি বলেন জনগণের স্বার্থে অভিযান অব্যহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা