ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ জুন, ২০২৫, ০৩:২৬ দুপুর

ন্যান্সির ‘কথা দিয়ে কথা রাখোনি’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ।

বিনোদন ডেস্ক ঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি । বর্তমানে তিনি নতুন গান ও স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে নিজের ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক সময়ে বেশ সক্রিয় এ গুণী শিল্পী। গত ঈদেও নতুন গান প্রকাশ করেছিলেন তিনি।

এবারো নিজের চ্যানেলে ঈদ উপলক্ষে নতুন একটি গান প্রকাশ করলেন এ গায়িকা। গানটির শিরোনাম ‘কথা দিয়ে কথা রাখোনি’। এর কথা-সুর রচনা করেছেন তরুণ মুন্সী। আর সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। গানটি ভিডিওসহ প্রকাশ হয়েছে গতকাল। কথা দিয়ে কথা রাখোনি; বলো না কেন যে তুমি; কি করে যে কি হলো; জীবনটা এলোমেলো; উত্তর আজও মেলেনি; ভালোবাসা কেন এত দুঃখ দিলো; আজও তা আমি বুঝিনি- এমন কথামালাতেই সাজানো হয়েছে গানটি।

আরও পড়ুন

গানটি প্রসঙ্গে নাজমুন মুনিরা ন্যান্সি বলেন, এটি একটি সেড গানই বলা চলে। হারিয়ে যাওয়া প্রিয় মানুষের কথা না রাখা ও ভালোবাসার স্মৃতি হাতড়িয়ে বেড়ানোর গল্পই বলা হয়েছে এখানে। গানটি আমার নিজের বেশ পছন্দের। যারা সত্যিকারের ভালো গান পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগবে। এদিকে আরও বেশ কয়েকটি নতুন গান তৈরি হয়ে আছে এ শিল্পীর। এ গানগুলোর ঈদের পর নির্দিষ্ট সময় পরপর ভিডিওসহ প্রকাশ হবে বলে জানালেন এ শিল্পী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা