ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ জুন, ২০২৫, ১০:৩১ দুপুর

ফিফা’র ছাড়পত্র পেলেন আরেক ইংলিশ ফুটবলার কিউবা মিচেল

ফিফা’র ছাড়পত্র পেলেন আরেক ইংলিশ ফুটবলার কিউবা মিচেল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সম্ভাব্য নতুন মুখ কিউবা মিচেলকে নিয়ে একটি বড় অগ্রগতি হয়েছে। ফিফা থেকে ছাড়পত্র পেয়েছেন এই ফুটবলার। এর ফলে বাংলাদেশের জার্সিতে তার খেলতে আর কোনো বাধা নেই।

গতরাতে (৩ জুন) ফিফা থেকে ছাড়পত্র আসে, যা নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিউবার জাতীয় দলে খেলার ক্ষেত্রে সব ধরনের আনুষ্ঠানিকতা এখন শেষ। তবে চূড়ান্তভাবে দলে সুযোগ পাওয়া নির্ভর করছে প্রধান কোচ হাভিয়ের কাবরেরার সিদ্ধান্তের ওপর। ইংল্যান্ডে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা কিউবা মিচেল মূলত একজন আক্রমণাত্মক মিডফিল্ডার। তিনি বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব সান্দারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে নিয়মিত খেলছেন। বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় ফিফা’র নিয়ম অনুযায়ী জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন তিনি।

আরও পড়ুন

কিউবা দেশকে প্রতিনিধিত্ব করা ইচ্ছা প্রকাশের পর বাফুফে’র সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বিষয়টি নিয়ে কাজ শুরু করেন। দেড় মাসের মধ্যে জন্মনিবন্ধন, পাসপোর্ট তৈরির পর ইংলিশ অ্যাসোসিয়েশনের অনানপত্তি পেয়ে গতরাতে ফিফা’র অনুমতিও মিলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান