ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ জুন, ২০২৫, ০৪:৫৩ সকাল

ফিলিং স্টেশন ঈদে খোলা থাকবে ২৪ ঘণ্টা

ফিলিং স্টেশন ঈদে খোলা থাকবে ২৪ ঘণ্টা

ঈদুল আজহা উপলক্ষে সিএনজি বা ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ পরবর্তী ৫ দিন পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে। বুধবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৫ উদ্যাপন উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি বা ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ আগের দিনগুলো ও পরবর্তী ৫ দিন সার্বক্ষণিক খোলা রাখতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ প্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৫ উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ আগের দিনগুলো ও পরবর্তী ৫ দিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি