ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ জুন, ২০২৫, ০৪:২২ সকাল

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (০৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা ফায়ার সার্ভিস জানায়, চুমুরদি বাবলাতলা বাস স্ট্যান্ডে একটি মাহেন্দ্র ও মিজান পরিবহন নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা তাদের উদ্ধারে কাজ করছেন।

আরও পড়ুন

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাস ও মাহেন্দ্রের সংঘর্ষে ঘটনাস্থলে চার জন মারা যান। হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা উদ্ধার কাজ চালাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা