ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জুন, ২০২৫, ০৩:২৯ দুপুর

বগুড়ার দুপচাঁচিয়ায় বজ্রপাতে একজনের মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় বজ্রপাতে একজনের মৃত্যু। প্রতীকী ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গতকাল সোমবার রাতে বজ্রপাতে আব্দুল কাদের (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সদরের তেঁতুলিয়া দক্ষিণপাড়ার মৃত ওসমান আলী প্রামানিকের ছেলে।

জানা গেছে, ঘটনার দিন গতকাল সোমবার রাত আনুমানিক ১১টার দিকে আব্দুল কাদের উপজেলার ডিমশহর মাঠে একটি নিচু জমিতে মাছ ধরার কারেন্ট জাল ফেলতে যান। জাল ফেলে বাড়িতে আসার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। বিষয়টি থানার এসআই নিয়ামান নাসির নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬