ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জুন, ২০২৫, ০৩:০৮ দুপুর

বগুড়ার শাজাহানপুরে ছুরকিাঘাতে যুবক খুন

বগুড়ার শাজাহানপুরে ছুরকিাঘাতে যুবক খুন। প্রতীকী ছবি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে সাইফুল ইসলাম (২২) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। নিহত যুবক চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ গ্রামের ইসমাইলের ছেলে বলে জানা গেছে। তিনি এএইচ খান এ্যান্ড কোং নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় আড়াই বছর যাবৎ বগুড়া জেলার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

শাজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী-রানীরহাট সড়কের মাঝামাঝি স্থানে রাস্তার পাশে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখে অজ্ঞাতনামা এক রিকশাচালক। পরে ওই চালক তাকে রাত ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চলে যান।

ভর্তি করার ১৫ মিনিটের মধ্যেই সাইফুল ইসলাম মারা যান। কিন্তু হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে রিকশাচালক তার নিজের নাম লিখে দেন আলমগীর। সাইফুলের মৃত্যুর পর থেকে আলমগীরের সন্ধান করছে পুলিশ। কিন্তু এখন পর্যন্ত আলমগীরের বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, সাইফুল হত্যার ঘটনায় বগুড়া সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া আলমগীর নামের যে ব্যক্তি সাইফুলকে হাসপাতালে ভর্তি করেছেন তাকে শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’