ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জুন, ২০২৫, ০৩:০৩ দুপুর

শাকিব কাউকে বুঝতে দেন না তিনি এত বড় তারকা: সাবিলা

আলোচিত সিনেমা ‘তাণ্ডবে’ শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী সাবিলা নূর

 বিনোদন ডেস্ক : আসন্ন ঈদের আলোচিত সিনেমা ‘তাণ্ডবে’ শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী সাবিলা নূর। এতোমধ্যে অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবির ফরকাস্ট ও গান। যা সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাবিলা নূর।

তিনি বলেন, ‘তাণ্ডবের শুটিং সেটে শাকিব খানের সঙ্গে আমার ১০ দিনের মতো শুটিং হয়েছে। শাকিব খানের সঙ্গে অভিনয় করতে গিয়ে শুরুতে নার্ভাস ছিলাম। আমি যেহেতু অনেক বছর ধরে নাটকে কাজ করেছি, সুতরাং আমি নাটকের কাজের প্রসেসটা জানি। সিনেমার ক্ষেত্রে কাজটা অন্যরকম। ভয় ছিল। প্রথম দিনেই, প্রথম সিনেই মেগাস্টার শাকিব খানের সঙ্গেই সিকোয়েন্স। যে নারভাসনেসটা ছিল, সেটা আসলে শাকিব খানের কারণেই দূর হয়ে গেছে।’

সেটে থাকার সময় নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন সাবিলা। শাকিব খানও নাকি তার মতোই। সাবিলা নূরের ভাষ্য, ‘উনি (শাকিব খান) সেটে সব সময় নিজের মতো করে থাকেন। সিন কী হবে? এটা নিয়ে চিন্তা করেন।’

সাবিলা বলেন, ‘যখন পরিচালক রায়হান রাফী অ্যাকশন বলেছেন, তখন আর ওনাকে শাকিব খান মনে হয়নি। তখন আমার যে ক্যারেক্টার নিশাতের ক্যারেক্টারের সঙ্গে আমি আসলে ওনাকে স্বাধীন হিসেবে ভেবে নিয়েছিলাম। সেটে উনি যতক্ষণ থাকেন, উনি যে এত বড় মেগাস্টার- এটা কাউকে বুঝতে দেন না।’

আরও পড়ুন

সাবিলার কথায়, ‘সেটে সারাক্ষণ সিনেমার গল্প, চরিত্র নিয়ে ভাবেন। আমার কাছে মনে হয়েছে, উনি ফিউচারে আরও ভালো করতে চান। এই ব্যাপারটা ওনার মধ্যে সব সময় থাকে। আমি চাই যে এই জিনিসটা যেন আমিও করতে পারি।’

সোমবার মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’ সিনেমার প্রথম গান ‘লিচুর বাগানে’। গানটিতে নতুনভাবে হাজির হয়েছেন শাকিব-সাবিল। নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার, মঙ্গল মিয়া ও আলেয়া বানু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর