ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৫, ১২:৫৮ দুপুর

সিরাজগঞ্জের চৌহালীতে ভিজিএফ’র চাল পাচ্ছে প্রায় ১৪ হাজার পরিবার

সিরাজগঞ্জের চৌহালীতে ভিজিএফ’র চাল পাচ্ছে প্রায় ১৪ হাজার পরিবার

সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নে ঈদ উপলক্ষে বিশেষ ভিজিএফ’র চাল পাচ্ছে প্রায় ১৪ হাজার পরিবার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এসব চাল ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ চলমান আছে।

উপজেলা ত্রাণ ও পুনর্বাসন দফতর সূত্রে জানা যায়, ঈদুল-আযহা উপলক্ষে উপজেলার ১৩ হাজার ৮৪৮ অসচ্ছল পরিবারের মাঝে ১ হাজার ৩৮ দশমিক ৪৮০ মেট্রিকটন বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবার পাচ্ছে ১০ কেজি করে চাল।

এদের মধ্যে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে ১ হাজার ৮শ’, ঘোরজান ইউনিয়নে ১ হাজার ৭শ’, স্থলচর ইউনিয়নে ১ হাজার ৮শ’, সদিয়াচাঁদপুর ইউনিয়নে ২ হাজার ৫৪০, খাষপুখুরিয়া ইউনিয়নে ১ হাজার ৩শ’, বাঘুটিয়া ইউনিয়নে ১ হাজার ৭শ’ ও উমারপুর ইউনিয়নে ৩ হাজার ৮ টি পরিবার রয়েছে। উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এসব চাল বিতরণ কার্যক্রম চলমান আছে।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চাল বিতরণ করেন ৷এ বিষয়ে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. হেকমত আলী বলেন, ঈদুল আযহা উপলক্ষে গত ২৪ মে থেকে বিশেষ ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ৩ জুনের মধ্যে এ কার্যক্রম শেষ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে হাসপাতালে দালাল চক্রের ১২ সদস্য আটক, ৩ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নেছারাবাদে হত্যার পর গুম: ছেলের যাবজ্জীবন, মায়ের ৭ বছর জেল

মঠবাড়িয়ায় বজ্রপাতে ৩ জন নিহত

কক্সবাজারে রামুতে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল মা-মেয়ের

প্রথম বর্ষেই বৈধ সিটের দাবি ডাকসুর