ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জুন, ২০২৫, ১০:১৪ দুপুর

সোহমের বিপরীতে সাত চরিত্র নিয়ে ইধিকা

সোহমের বিপরীতে সাত চরিত্র নিয়ে ইধিকা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : এক সিনেমায় সাত চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছেন ইধিকা পাল। প্রমাণ করলেন, সব ধরনের চরিত্রে অভিনয়ে তিনি পারদর্শী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আকাশ মালকার নির্মিত ‘বহুরূপ’ সিনেমায় ইধিকাকে সাত চরিত্রে দেখা যাবে। সিনেমায় তার সহশিল্পী হিসেবে আছেন সোহম চক্রবর্তী। এরই মধ্যে ‘বহুরূপ’-এর নতুন পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে আনকোরা এক লুকে দেখা মিলেছে অভিনেত্রীর। সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী ইধিকা পাল।

আরও পড়ুন

তিনি বলেন, ‘বহুরূপ’ আমার কাছে অন্যরকমের একটা ছবি। আমি এরকম কাজ এখনও করিনি। আমি সবসময় চাই এমন চরিত্রে অভিনয় করতে যাতে দর্শকের আগ্রহ বেশি থাকে। আমি প্রথম থেকেই ভাবছিলাম কীভাবে চরিত্রগুলো পর্দায় তুলে ধরব। তাই এটা আমার কাছে যতটাই আগ্রহের ছিল, ততটাই চ্যালেঞ্জিং ছিল। ইধিকা পালের কথায়, আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই কাজটা করতে গিয়ে। সোহম চক্রবর্তীর মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এটা আমার সৌভাগ্য। তার কাছ থেকেও শিখেছি অনেক। এই ছবির পরিচালকও নতুন কিন্তু তা তার কাজে প্রকাশ পায়নি; বরং অভিজ্ঞ মনে হয় কাজের প্রতি তার নিষ্ঠা দেখে। আমরা সবাই কাজটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। এক্সপেরিমেন্টাল কাজ করেছি ছবির পুরো টিম। বাকিটা এবার দর্শক বলবে।

বাংলাদেশি সিনেমা ‘প্রিয়তমা’ দিয়ে বড়পর্দায় ইধিকা পালের উত্থান। প্রথম সিনেমাতেই অনিন্দ্য অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন। তার আগে ইধিকা দর্শক মনোযোগ কেড়েছিলেন ছোটপর্দার ধারাবাহিক নাটকে অভিনয় দিয়ে। সেই সুবাদে বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের ডাক পেয়েছিলেন। যেখানে তার বিপরীতে ছিলেন বাংলাদেশের শাকিব খান। ‘প্রিয়তমা’ ব্লকবাস্টার হওয়ার পর একই অভিনেতার বিপরীতে আরও একবার ‘বরবাদ’ সিনেমায় দেখা গেছে ইধিকাকে। এই সিনেমাও আলোড়ন তুলেছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সিনেমাপ্রেমীদের মাঝে। এ ছাড়াও কলকাতায় দেবে বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন সাফল্যের দেখা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী