ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জুন, ২০২৫, ০৮:৪৩ সকাল

১২০ বছরের অপেক্ষা ঘুচালো আর্জেন্টাইন ক্লাব প্লাতেনসে

১২০ বছরের অপেক্ষা ঘুচালো আর্জেন্টাইন ক্লাব প্লাতেনসে,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলে প্লাতেনসে একেবারেই অপরিচিত ক্লাব। সেই ক্লাবই এবার আর্জেন্টিনার শীর্ষ লিগে (প্রিমেরা ডিভিশন) চ্যাম্পিয়ন হয়েছে, যা সর্বোচ্চ স্তরের ফুটবলে তাদের ১২০ বছরের ইতিহাসে প্রথম শিরোপা। পরশু রাতের ফাইনালে উরাকানকে ১-০ গোলে হারিয়েছে প্লাতেনসে। ৬৩ মিনিটে জয়সূচক গোলটা করেছেন উইঙ্গার গিদো মাইনেরো।

প্লাতেনসে-উরাকান দুটিই আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের ক্লাব। প্লাতেনসের অবস্থান রাজধানীর ভিসেন্তে লোপেজ এলাকায় আর উরাকানের অবস্থান পার্ক পাত্রিসিওসে। তবে ফাইনাল হয়েছে আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় শহর সান্তিয়াগো দে এস্তেরোর এস্তাদিও ইউনিকো মাদ্রে দে সিউদাদেসে। দেশটির ৯ নম্বর জাতীয় রুট ধরে গেলে বুয়েনস এইরেস থেকে সান্তিয়াগো দে এস্তেরোর দূরত্ব ১ হাজার ৪২ কিলোমিটার। কয়েক দিন ধরে সেখানে ছিল কনকনে শীত, তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে।

মজার ব্যাপার হলো, প্রতিকূল আবহাওয়ার কথা জেনেও প্লাতেনসে ও উরাকানের ৩০ হাজার সমর্থক সান্তিয়াগো দে এস্তেরোয় গিয়েছিলেন। পরশু ফাইনালের রাতে সেখানকার তাপমাত্রা কিছুটা স্বাভাবিক ছিল। দুই দলের সমর্থককেই স্থানীয় বাসিন্দারা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। কিন্তু ম্যাচ শেষে খুশি মনে ফিরতে পেরেছেন শুধু প্লাতেনসের সমর্থকেরা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিনের প্রতিবেদনে বলা হয়েছে, বুয়েনস এইরেস থেকে দুই ক্লাবের ৩০ হাজার সমর্থকের আগমনে স্থানীয় পর্যটনশিল্প ও ব্যবসায়ীরা অনেক লাভবান হয়েছেন। সান্তিয়াগো দে এস্তেরো শহরে এক দিনেই ৫০০ কোটি পেসো (আর্জেন্টাইন মুদ্রার নাম) ঢুকেছে।

আরও পড়ুন

আর্জেন্টিনার শীর্ষ লিগ জেতায় আগামী কোপা লিবার্তাদোরেসেও (দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা) খেলা নিশ্চিত হয়েছে প্লাতেনসের। তার মানে, দেশের গণ্ডি পেরিয়ে ক্লাবটি মহাদেশীয় প্রতিযোগিতায় লড়তে চলেছে। এরপর প্লাতেনসেকে নিশ্চয় ফুটবল বিশ্বও চিনবে। প্লাতেনসে হয়তো ফুটবলের রথী-মহারথীর জন্ম দিতে পারেনি। তবে এমন এক বিশ্বজয়ী আছেন, যার পেশাদার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল এই ক্লাব দিয়েই-দাভিদ ত্রেজেগে, ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জেতা স্ট্রাইকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক