ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জুন, ২০২৫, ০৮:২৮ সকাল

ফ্যাসিস্টরা দেশ থেকে চলে গেলেও ফ্যাসিজম রয়ে গেছে : জামায়াত আমির

ফ্যাসিস্টরা দেশ থেকে চলে গেলেও ফ্যাসিজম রয়ে গেছে : জামায়াত আমির, ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেণ, ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার।

আজ মঙ্গলবার (৩ জুন) বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী দল হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়া উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ফ্যাসিস্টরা দেশ থেকে চলে গেলেও ফ্যাসিজম রয়ে গেছে দাবি করে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন তাদের উদ্দেশ্য ছিল ফ্যাসিজম দূর করা।

আরও পড়ুন

দুঃখজনক হলেও সত্য যে ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে তবে ফ্যাসিজম রয়ে গেছে। ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার। তিনি বলেন, এমন একটা নির্বাচন দরকার যার মাধ্যমে একটি ন্যায্য সরকার গঠিত হবে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা