ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জুন, ২০২৫, ০৪:৪২ সকাল

ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে পুশ-ইন করলো বিএসএফ

ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে পুশ-ইন করলো বিএসএফ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত দিয়ে আটজনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (০২ জুন) দিবাগত রাত ৩টার দিকে ভারতের আলিপুর এলাকা থেকে তাদের পুশ-ইন করা হয়। তাদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ।

ভোলাহাট এক নম্বর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আখতারুল ইসলাম জানান, ভারত থেকে আসার সময় কয়েকজন পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে বলে তিনি জানান।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট উপজেলার চাঁদ শিকারি সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ সদস্যরা আটজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে।

আরও পড়ুন

বিজিবি তাদের আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। এর আগে ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন করে বিএসএফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি