ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জুন, ২০২৫, ০৪:১৪ দুপুর

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত। প্রতীকী ছবি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে সড়ক দুর্ঘটনায় মহেন্দ্র গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী শরীফ হাসান (৩৪) নামে সহকারী শিক্ষক নিহত ও মিষ্টার (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (২ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টায় বেলুয়া গ্রামের হুমায়ুনের বাড়ির সামনে পাকা রাস্তায় ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষক শরীফ হাসান ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের ওয়াইজুল হকের ছেলে। আহত মিষ্টার পশ্চিম বনগাঁও গ্রামের হক মাস্টারের ছেলে। তিনি হরিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

জানা যায়, শরীফ হাসান বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে উক্ত স্থানে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই মহেন্দ্র গাড়ির ধাক্কায় চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা