ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৫, ০৩:৫৭ দুপুর

সাইকেল নিয়ে ঝগড়ার জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে মেজো ভাই খুন

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা;দুশো নিহত, নিখোঁজ আরও পাঁচশো

নিউজ ডেস্ক:  যশোরের চৌগাছায় উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে মেজো ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 সোমবার (২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শিহাব হোসেন (২১) কাতার প্রবাসী মহিদুল ইসলামের মেজো ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫) পলাতক।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, তিন ভাইয়ের মধ্যে শিহাব মেজো ছিলেন। সোমবার দুপুরে পার্শ্ববর্তী এক বাড়িতে যাওয়ার জন্য বড় ভাই সুমনের সাইকেল নিয়ে যান তিনি। সেখান থেকে ফেরার পরেই সাইকেল ব্যবহার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত সুমন কোমর থেকে ছুরি বের করে শিহাবের পিঠে আঘাত করেন।

শিহাবের মা বলেন, সাইকেল নিয়ে ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল, দূর থেকে টের পেয়েছিলাম। কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

আরও পড়ুন

নিহতের মামা শুকুর আলী বলেন, “ঘটনার সময় বাড়ির উঠানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে। তখন সে আমাকে বলে, মামা, আমাকে হাসপাতালে নিয়ে চলো, না হলে আমি বাঁচব না। দ্রুত স্থানীয়দের সহায়তায় ওকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিহাবকে মৃত ঘোষণা করেন।’’

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারুল আবেদীন বলেন, “নিহতের পিঠের বাম দিকে ছুরির গভীর আঘাত ছিল, যা প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।”

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘‘অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক