বগুড়ার গাবতলী পৌর আ’লীগের সভাপতি আজিজার পাইকার গ্রেফতার
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকারকে (৫৮) গ্রেফতার করেছে বগুড়া ডিবি পুলিশ। আজ সোমবার (২ জুন) দুপুরে গোপন সংবাদেরভিত্তিতে বগুড়া রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজিজার রহমান পাইকারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আজিজার রহমান পাইকার গাবতলী পৌরসভার ১নং ওয়ার্ডের পাইকারপাড়া গ্রামের মৃত টুনু পাইকারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের এসআই শামীম আহম্মেদ।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)
_medium_1774471188.jpg)