ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জুন, ২০২৫, ০৩:০৭ দুপুর

নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকাডুবে জেলে নিখোঁজ

নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকাডুবে জেলে নিখোঁজ

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার নৌকা ডুবে জহুরুল ইসলাম নামের একজন জেলে নিখোঁজ হয়েছেন। ওই নৌকায় থাকায় অন্য ১৩ জন জেলে জীবিত উদ্ধার হয়। গতকাল রোববার সন্ধ্যায় পদ্মা নদীর লক্ষীপুর ঘাট এলাকায় ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গতকাল রোববার রাতে তারা পদ্মা নদীতে মাছ ধরে ১৪ জন জেলে নৌকা নিয়ে ঘাটে ফিরছিলেন। এসময় ঝোড়ো হাওয়া ও ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে নদীতে পড়ে যায় জেলেরা। ১৩ জন জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও জহুরুল ইসলাম নদীতে ডুবে নিখোঁজ হন।

লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার একেএম লতিফুল বারি জানান, আজ সোমবার (২ জুন) সকাল ৫ টা থেকে লালপুর ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরিদল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন

আজ সোমবার (২ জুন) দুপুর ১২টা পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি। লালপুর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক মোমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরিদল চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ