ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০২ জুন, ২০২৫, ০৫:১৬ বিকাল

উদ্ধার করতে আসা পুলিশের ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় ৪ গাড়ি খাদে

উদ্ধার কাজে আসা পুলিশের ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় ৪ গাড়ি খাদে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের পুটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি কাভার্ডভ্যান খাদে পড়ে যায়। গাড়ি দুটি উদ্ধার করতে আসে পুলিশের একটি ভ্যান। উদ্ধার করতে আসা হাইওয়ে পুলিশের ভ্যানকে ধাক্কা দেয় আরেকটি কাভার্ডভ্যান। পরে সেই ভ্যানসহ কাভার্ডভ্যান উল্টে পড়ে খালে।

সোমবার (২ জুন) সকাল ৯টায় দাউদকান্দি থানার পুঠিয়া এলাকায় ঘটনাটি ঘটে ।

এ ঘটনায় সাগর ইসলাম নামে হাইওয়ে পুলিশের এক কনস্টেবল আহত হন। তাকে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

 

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন জানান, সোমবার (২ জুন) সকালে পুটিয়ায় চট্টগ্রামমুখী দুটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টিম উদ্ধার কার্যক্রম চালানোর সময় চট্টগ্রামমুখী অপর একটি কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশভ্যানসহ ওই কাভার্ডভ্যান খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত তিনটি কাভার্ডভ্যান ও পুলিশ পিকআপভ্যান উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

বিমানবন্দরে পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যে পরিকল্পনা লিটনের

দেশে এল তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ গাড়ি

মনোনয়নের খবর শুনে উল্লাসে লাফ, প্রাণ গেল বিএনপি নেতার

ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দিলেন জোবাইদা রহমান