যুক্তরাষ্ট্রে ইহুদিপন্থিদের বিক্ষোভে পেট্রল বোমা নিক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষ যেন কিছুতেই থামছে না। এবার দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে ইহুদিদের একটি বিক্ষোভে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। রোববার (১ জুন) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তারা বিক্ষোভ করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভরত একদল লোকের দিকে ঘরোয়াভাবে তৈরি পেট্রল বোমা সদৃশ কিছু ছুড়ে মারেন এক ব্যক্তি। একটি ভিডিওতে দেখা যায়, গায়ে জামা না থাকা এক ব্যক্তি দুই হাতে স্বচ্ছ স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর তার সামনে ঘাসে আগুন জ্বলছে। ভিডিওতে ওই ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘জায়নবাদীরা নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘তারা খুনি’।
খবর পেয়ে পুলিশ দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। বোল্ডার পুলিশপ্রধান স্টিভ রেডফার্ন বলেন, ‘আমরা সেখানে পৌঁছানোর পর একাধিক আহত ব্যক্তিকে দেখতে পাই, যাদের শরীরে আগুনে পোড়া ও অন্যান্য ধরনের জখমের চিহ্ন ছিল।’
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধান ক্যাশ প্যাটেল বলেন, ‘আমরা কলোরাডোর বোল্ডারে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটির আদ্যোপান্ত তদন্ত করে দেখছি।
আরও পড়ুন’খবর : এনডিটিভি
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1774471188.jpg)

_medium_1774464518.jpg)