ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জুন, ২০২৫, ০৯:৩১ সকাল

ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত নায়ক বাপ্পীর গাড়ি 

ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত নায়ক বাপ্পীর গাড়ি, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এই তারকা। রোববার (১ জুন) রাত সাড়ে ১১টার সময় যাত্রাবাড়ী ফ্লাইওভারে ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার দিবাগত রাতে বাপ্পী নারায়াণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। এতে ক্ষতিগ্রস্ত হয় বাপ্পীর গাড়ি। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরও করা হয়েছে।

আরও পড়ুন

নায়ক বাপ্পী চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশিচত করে বলেন, ‘অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি।’ এদিকে শাহিন সুমন পরিচালিত বাপ্পী চৌধুরী অভিনীত নতুন সিনেমা ‘কুস্তিগীর’ মুক্তি পাচ্ছে টেলিভিশনে। এ ছবির গল্প গড়ে উঠেছে বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলার পটভূমিতে। এর শুটিং হয়েছিল গাজীপুর, কুমিল্লা, নরসিংদীসহ দেশের বিভিন্ন লোকেশনে। সিনেমায় বাপ্পী চৌধুরীর বিপরীতে আছেন জাহারা মিতু। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, সাবেরী আলম, সুব্রত প্রমুখ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা