ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জুন, ২০২৫, ০৯:২২ সকাল

রাম দা হাতে শাকিব খানকে খুঁজতে বিএফডিসিতে যুবক!

রাম দা হাতে শাকিব খানকে খুঁজতে বিএফডিসিতে যুবক!, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) প্রবেশ করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মানিক মিয়া নামের হামলাকারী যুবককে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। শনিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন আটকের তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ওই যুবক এফডিসিতে চাপাতি হাতে ঢুকে শাকিব খানকে খুঁজছিলেন। কারণ শাকিবের কাছে নাকি যুবক টাকা পান। জামালপুরে গলুই সিনেমার শুটিংয়ের সময় কাজ করেছিলেন। তবে কী কাজ, কেন টাকা পান এ বিষয়ে যুবক সদুত্তর দিতে পারেননি। এ ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ মামলা করছে। এ মামলায় গতকাল (রবিবার) তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক ওই যুবককে মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে বলেন, আসলে তার কথা বার্তা অসংলগ্ন। কোনো কথাই ঠিকমতো বলতে পারছিল না। যেহেতু মামলা হয়েছে। আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দিয়েছি।

আরও পড়ুন

নির্মাতা গাজী মাহবুব বলেন, এটা নিছক একটি সাধারণ ঘটনা নাও হতে পারে। সে দেশের শীর্ষ নায়ককে এভাবে চাপাতি নিয়ে খুঁজতে এফডিসিতে ঢুকে পড়লো, এটা আমার কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক