ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জুন, ২০২৫, ০৮:২৯ সকাল

নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : নাটোরের লালপুরে একটি বাড়ির পাশাপাশি রুম থেকে স্বামী-স্ত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২ জুন) সকালে উপজেলার সুন্দরগড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন-একই গ্রামের রইজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ফাতেমা খাতুন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতে খাওয়া-দাওয়া শেষে রইজুল ও তার স্ত্রী ফাতেমা নিজেদের ঘরেই ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন তাদের অনেক ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ফাতেমাকে ঘরের মধ্যে ঝুলে থাকতে দেখেন তারা। পরে রইজুলকেও পাশের আরেকটি ঘরে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রইজুল কৃষি কাজ করতেন। ঋণ নিয়ে তামাক চাষ করেছিলেন তিনি। তবে তামাক চাষে তার লোকসান হয়। এ কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এই দম্পতি। এ নিয়ে পারিবারিক অশান্তিতে তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পেরেছি রইজুল কৃষি কাজ করতেন। তবে তার অনেক টাকা ঋণ হয়ে যায়। ঋণের চাপের কারণে স্বামী-স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ নিয়ে পারিবারিক অশান্তিতেই তারা সবার অগোচরে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছি। এই ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫