ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জুন, ২০২৫, ০৭:৩৩ সকাল

বগুড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার-নাটোর সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২জুন) সকালে সান্তাহার-নাটোর সড়কের সাইলোর পশ্চিম পাশে মালশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মাথাসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, গত রোববার দিবাগত ভোর রাতে সান্তাহার-নাটোর সড়কের সাইলোর পশ্চিমে মালশন এলাকায় সড়কের পাশে এক যুবকের মরদহে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর সকালে উল্লেখিত স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, পিবিআই লাশ শনাক্ত করার পর তার পরিচয় পাওয়া যাবে। তবে সে দুর্ঘটনায় নিহত না তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে পরিচয় মিললে তার পরিবারের কাছ থেকেও বিষয়টি পরিস্কার হওয়া যাবে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ