ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জুন, ২০২৫, ০৬:০৭ সকাল

আজ জামায়াতে প্রতিনিধিদলের সঙ্গে সিইসির বৈঠক 

আজ জামায়াতে প্রতিনিধিদলের সঙ্গে সিইসির বৈঠক, ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে।

সোমবার (২ জুন) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিইসির একান্ত সচিব মো. আশ্রাফুল ইসলাম। তিনি জানান, জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম ফোনে সিইসির সঙ্গে সাক্ষাতের সময় চান। এ সময় সিইসি চার থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে বৈঠকে অংশ নেওয়ার অনুমতি দেন।

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল এবং প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শুরু হয় চলতি বছরের ১২ মার্চ। শুনানি শেষ হয় ১৪ মে এবং রায় ঘোষণার জন্য ১ জুন তারিখ নির্ধারণ করা হয়।

আরও পড়ুন

এর আগে, দলটি তাদের নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদন করে। উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট এক রিট মামলার রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে বাতিল করেন। পরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে ২০২৩ সালের নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আইনজীবী অনুপস্থিত থাকায় ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে আপিল খারিজ করে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা