ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ জুন, ২০২৫, ০৪:০৫ দুপুর

আমিনুলকে পরিচালক মনোনীত  ও ফারুকের বাতিলের বৈধতা নিয়ে রিট

আমিনুলকে পরিচালক মনোনীত  ও ফারুকের বাতিলের বৈধতা নিয়ে রিট

স্পোর্টস ডেস্ক:  আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে রিট করেছেন মনোনয়ন বাতিল হওয়া ফারুক আহমেদ। এছাড়া ফারুকের মনোনয়ন বাতিলের বৈধতাও চাওয়া হয় রিটে।

আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।
রিট দায়েরের বিষয়টি জানিয়ে আবেদনকারীর জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস বলেন, ফারুক আহমেদ রিটটি দায়ের করেছেন। রিটের ওপর আগামীকাল সোমবার শুনানি হতে পারে।

এর আগে ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ রিটটি করেছেন।

আরও পড়ুন

রিটের প্রার্থনায় দেখা যায়, গত ২৯ মে ও ৩০ মের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে রিটে। আর রুল হলে তা বিচারাধীন অবস্থায় ওই দুই সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। যুব ও ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ পাঁচজনকে বিবাদীকে করা হয়েছে রিটে।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমের জায়গায় ফারুক আহমেদ ও নাজমূল আবেদীনকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। পরে বোর্ড সভায় পরিচালকদের ভোটে ফারুক আহমেদ সভাপতি নির্বাচিত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক