বগুড়া শিবগঞ্জের মহাস্থানে লাঠির আঘাতে ২ জন আহত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় লাঠির আঘাতে ২ জন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার মহাস্থানগড় এলাকার রমজান আলীর ছেলে রহিম (৪০) ও আমজাদ হোসেন ছেলে বেলাল (২৪)। আজ রোববার (১ জুন) সকাল আনুমানিক ৯ টায় এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন জানান।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে রহিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1774517291.jpg)



_medium_1774464518.jpg)



