ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ জুন, ২০২৫, ০২:৪৪ দুপুর

নাবিলার আমন্ত্রণে শাকিব খান

নাবিলার আমন্ত্রণে শাকিব খান

বিনোদন ডেস্ক ঃ ‘তুফান’ চলচ্চিত্রে শাকিবের নায়িকা ছিলেন মাসুমা রহমান নাবিলা। সেই সেটে শাকিবকে প্রথম দেখেছিলেন তিনি। সেই সময়ে নায়ক প্রসঙ্গে তিনি বলেছিলেন, শাকিবের সঙ্গে আমার সেটেই প্রথম দেখা হয়েছিল। প্রথম দেখাতেই তার লুক ছিল ‘তুফান’- এর। তাকে প্রথম দেখেই মনে হয়েছিল, তিনি অনেক সুন্দর। তিনি স্টার, সুপারস্টার, মেগাস্টার, তিনি ধরাছোঁয়ার বাইরে, তাকে কোথাও সহজে দেখা যায় না।

তবে, উনি কিন্তু আমাদের মতোই একজন সহজ মানুষ। তার সঙ্গে বসে আমি গল্প করতে পারি। একটু নার্ভাসনেসও ছিল। সিনেমার শেষ দৃশ্যটাই সবার আগে শুটিং হয়েছে। তিনি শুটিংয়ে সাহায্যও করেছেন। তবে, তিনি একটু অন্তর্মুখী। সেই শাকিবের সঙ্গে আবার স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন নাবিলা। তবে সেটা বড় পর্দায় নয়, টেলিভিশন শো-তে একজন অতিথি আরেকজন উপস্থাপনার দায়িত্বে থাকবেন। কোরবানির ঈদে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে একটি অনুষ্ঠানে নাবিলার অতিথি হিসেবে দেখা যাবে শাকিবকে।

আরও পড়ুন

শাকিবের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, এটি একটি বাধ্যতামূলক ছবি। আজ ঈদের একটি শো-তে আমার অতিথি হয়েছেন মেগাস্টার শাকিব খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা