ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ জুন, ২০২৫, ০২:০১ দুপুর

৪০টি রুশ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

৪০টি রুশ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

আতর্জাতিক ডেস্ক:  রাশিয়ার ভেতরে অন্যতম বড় ড্রোনভিত্তিক সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইউক্রেন।সীমান্ত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে পূর্ব সাইবেরিয়ার একটি সামরিক ঘাঁটিতে এই ড্রোন হামলা করে।

রাশিয়ার ইরকুতস্ক অঞ্চলের গভর্নর এই হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ইউক্রেনীয় রিমোট-কন্ট্রোলড ড্রোন ওই অঞ্চলের স্রিদনি গ্রামে একটি সামরিক ইউনিটে হামলা চালায়। এটি সাইবেরিয়ায় রুশ ভূখণ্ডে এই প্রথম এ ধরনের হামলার ঘটনা।

অন্যদিকে ইউক্রেনীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউ একটি বিশেষ অভিযান চালিয়ে রাশিয়ার ‘অভ্যন্তরে ঘাঁটিতে’ থাকা ৪০টিরও বেশি সামরিক বিমান ধ্বংস করেছে।


আঘাত হানা ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে ওলেনিয়া ও বেলায়া বিমানঘাঁটি।
সূত্রের বরাত দিয়ে কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে রয়েছে টু-৯৫ ও টু-২২এম৩ বোমারু বিমান এবং অন্তত একটি আকাশ থেকে নজরদারি চালানো এ-৫০ বিমান।

এ ছাড়া এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার উদ্দেশ্য ছিল যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে অবস্থানরত রুশ বোমারু বিমান ধ্বংস করা। বেলায়া বিমানঘাঁটিতে আগুন ধরে গেছে বলেও দাবি করা হয়েছে।

যদি এসব দাবি নিশ্চিত হয়, তাহলে এটি হতে পারে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের সবচেয়ে ধ্বংসাত্মক ড্রোন হামলা এবং মস্কোর জন্য একটি বড় ধাক্কা।

আরও পড়ুন

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যম আরটি একটি ভিডিও শেয়ার করেছে, যাতে দেখা যায়, একটি ড্রোন ইরকুতস্ক অঞ্চলে রুশ সামরিক ইউনিটে আঘাত হানছে। আরটি আরো জানায়, এই হামলার পর সেনা ও বেসামরিক উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং ড্রোনের উৎক্ষেপণস্থল ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।


 

ইউক্রেনীয় সংবাদমাধ্যম প্রাভদা জানিয়েছে, এই অভিযানের কোডনেম ছিল ‘পাউতিনা (ওয়েব)’, যার লক্ষ্য ছিল রাশিয়ার দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতা হ্রাস করা।


রাশিয়ার বিপরীতে ইউক্রেনের বিশাল ক্ষেপণাস্ত্র মজুদ না থাকায় দেশটি ড্রোন নির্ভরতা বাড়িয়েছে এবং এর আগেও রুশ সামরিক ও জ্বালানি অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী