ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মে, ২০২৫, ০৫:১০ বিকাল

বাংলাদেশ বার কাউন্সিলের এডহক কমিটি গঠন

বাংলাদেশ বার কাউন্সিলের এডহক কমিটি গঠন। প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : বাংলাদেশ বার কাউন্সিলের এডহক কমিটি গঠন করা হয়েছে। পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেলকে চেয়ারম্যান করে ১৪ সদস্যবিশিষ্ট এক বছর মেয়াদি এই এডহক কমিটি গঠন করা হয়।

এই এডহক কমিটির অপর সদস্যারা হলেন-বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট যথাক্রমে জয়নুল আবেদীন, রুহুল কুদ্দুস কাজল, আব্দুল্লাহ্-আল-মামুন, এএম মাহবুব উদ্দিন খোকন, শাহ মো. খসরুজ্জামান, এড.  নজরুল ইসলাম খান, আব্দুল মতিন, মহসিন মিয়া, এএসএম বদরুল আনোয়ার, এটিএম ফয়েজ উদ্দিন, কাজী এনায়েত হোসেন, মাইনুল আহসান এবং বগুড়া জেলা আইনজীবী সমিতির এড. শফিকুল ইসলাম।

বার কাউন্সিল’র এই এডহক কমিটির মেয়াদ চলতি বছরের এক জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে মর্মে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ বিচার শাখা-৪ এর প্রজ্ঞাপন রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব শেখ আবু তাহের কর্তৃক গত ২৮ মে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

আরও পড়ুন

বগুড়া বার সমিতির শফিকুল ইসলাম টুকু বগুড়ার জিপি (সরকারী কৌশুলী) হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান