ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মে, ২০২৫, ০৪:৪৩ দুপুর

রংপুরের বদরগঞ্জে চুরি হওয়ার পাঁচ মাস পর মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

রংপুরের বদরগঞ্জে চুরি হওয়ার পাঁচ মাস পর মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে চুরি হওয়ার পাঁচ মাস পর মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এসময় পরেশ চন্দ্র রায় (৩৫) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি নীলফামারীর জলঢাকায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলার একটি বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি পরেশকে গ্রেফতার করা হয়।

বদরগঞ্জ থানার এসআই আহসান হাবিব জানান, গত বছরের ১৪ ডিসেম্বর বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বাগবাড় এলাকার মোসাদ্দেক হোসেনের বাড়ি থেকে মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এরপর অনুসন্ধান শেষে দীর্ঘ পাঁচ মাস পর মোটরসাইকেলসহ চোর চক্রের সক্রিয় সদস্য পরেশকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান বলেন, পরেশকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী