ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মে, ২০২৫, ০৪:৪১ দুপুর

বগুড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

বগুড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

স্টাফ রিপোর্টার : ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে বগুড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। বগুড়া এনজিওসমূহের আয়োজনে আজ শনিবার (৩১ মে) শহরের সাতমাথায় তামাকবিরোধী মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান সমন্বয়কারী শেখ মোহাম্মদ আবু হাসানাত, স্বপ্ন’র নির্বাহী পরিচালক জিয়াউর রহমান জিয়া, মথুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহেদুর রহমান জাহিদ, পেসড’র নির্বাহী পরিচালক রোমানা খাতুন, এসটিআর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু বক্কর, এসওএস শিশু পল্লীর প্রোগ্রাম অফিসার জিবিএস’র প্রতিনিধি সিদ্দিক, বিডিএস’র নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান, ভেঞ্চারের নির্বাহী পরিচালক ফৌজিয়া, আশার আলো ফাউন্ডেশনের প্রতিনিধি আজিম হায়দারসহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তামাকপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

যিনি ধূমপান করেন তিনি নিজে ক্ষতিগ্রস্ত হন, পাশাপাশি অন্যকেও ক্ষতিগ্রস্ত করেন। তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে তামাক কোম্পানিগুলো নানা রকম চটকদার প্যাকেট, ফ্লেভার এবং বিজ্ঞাপনী কৌশল ব্যবহার করছে। তামাক সেবনের কারণে তামাকজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দেশে প্রতিবছর মারা যায় ১ লাখ ৬১ হাজার। পঙ্গুত্ব বরণ করে প্রায় ৪ লাখ মানুষ।

আরও পড়ুন

এছাড়া হৃদরোগ, ক্যান্সার, স্ট্রোক, শ্বাসতন্ত্রের জটিলতা, অ্যাজমা, ডায়াবেটিসসহ আরো দীর্ঘস্থায়ী ও প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে। তামাক ব্যবহারজনিত মৃত্যু এবং অসুস্থতা এসডিজি’র তৃতীয় লক্ষ্যমাত্রা সুস্বাস্থ্য অর্জনের একটি বড় বাধা। সমাজকে তামাকমুক্ত করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই। মানববন্ধন শেষে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা