ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মে, ২০২৫, ০২:০৬ দুপুর

শেফিল্ডে মেয়াদ শেষ, লিস্টারেই ফিরছেন হামজা

শেফিল্ডে মেয়াদ শেষ, লিস্টারেই ফিরছেন হামজা

স্পোর্টস ডেস্ক:   প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডকে উন্নীত করাতে পারেন নি বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। শেফিল্ডে ধারের মেয়াদ শেষে তিনি ফিরে যাচ্ছেন তার মূল ক্লাব লিস্টার সিটিতে।

ওয়েম্বলিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে শেফিল্ড ইউনাইটেড প্রথমার্ধে সান্ডারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে হেরে যায় হামজার দল। মৌসুমের শুরুতে চ্যাম্পিয়নশিপ শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থানে থাকলেও শেষের দিকে ছন্দ হারিয়ে ফেলে শীর্ষ দুইয়ে জায়গা করে নিতে ব্যর্থ হয় ইউনাইটেড। তাই আগামী মৌসুমেও চ্যাম্পিয়নশিপেই থাকছে শেফিল্ড। 


জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে লিস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন হামজা। ক্লাবটির হয়ে ১৯টি ম্যাচে মাঠে নামেন তিনি। 

আরও পড়ুন

২০১৫ সাল থেকে লিস্টার সিটির হয়ে ১৩১টি ম্যাচ খেলেছেন হামজা।

এ ছাড়া বার্টন আলবিয়ন ও ওয়াটফোর্ডের হয়েও ধারে খেলেছেন। ২০২১ সালে লিস্টারের হয়ে এফএ কাপ জেতেন এই মিডফিল্ডার। চলতি বছর তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলে যোগ দেন, এর আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন। ২০২৭ সাল পর্যন্ত লেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল