ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মে, ২০২৫, ১২:০৮ দুপুর

শৈলকুপায় ট্রাক চাপায় নারী নিহত

শৈলকুপায় ট্রাক চাপায় নারী নিহত

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় শাহিনা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ শনিবার (৩১ মে) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাবলা গ্রামের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনা খাতুন ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শাহিনা খাতুন শহর থেকে বাবার বাড়ি শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে যাচ্ছিলেন। পথে গাবলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫