ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩১ মে, ২০২৫, ১২:০৬ দুপুর

শেরপুরে পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু

শেরপুরে পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক:   শেরপুরে নকলা উপজেলার এবং নালিতাবাড়ী উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও এক নারীর মৃত্যু হয়েছে। 

শনিবার (৩১ মে) নকলা উপজেলার টালকি ইউনিয়নে এবং নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে তারা মারা যান।

মারা যাওয়ারা হলেন- নকলা উপজেলার টালকি ইউনিয়নের পশ্চিম বড়পাগলা গ্রামের সমির উদ্দিন (সমু) এবং নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পূর্ব মানিককুড়া গ্রামের হাজেরা বেগম (৪৫)।

এলাকাবাসী জানান, বৃষ্টির মধ্যেই টালকি ইউনিয়নের পশ্চিম বড়পাগলা গ্রামের সামির উদ্দিন দুপুরে মাঠে গরু আনতে যান। এসময় বজ্রপাত হলে তিনি মাটিতে পড়ে যান। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


টালকি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন বদ্দি বলেন, ‍“আমার প্রতিবেশী সামির উদ্দিন বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন। তার জানাজার প্রস্তুতি চলছে।”

আরও পড়ুন

নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, “খুব কাছেই বজ্রপাত হওয়ায় তিনি শব্দে ভয় পান। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।” 

অপরদিকে, নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পূর্ব মানিককুড়া গ্রামে নাতনিকে মাদরাসা থেকে আনতে গিয়ে বজ্রপাতে মারা যান হাজেরা বেগম। তিনি খোরশেদ আলমের স্ত্রী। দুপুর দেড়টার দিকে মারা যান তিনি। 

এলাকাবাসী জানান, আজ দুপুরে নাতনিকে আনতে মাদরাসায় যান হাজেরা বেগম। বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ি থানার ওসি সুহেল রানা বলেন, “এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার ইবতেদায়ী শাখায় উপবৃত্তি চালুর বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর : ব্রিফিং করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও অতিরিক্ত প্রেস সচিব রুমন

জয়পুরহাটে দুধ দিয়ে গোসল করে  জুয়া ছাড়ার শপথ যুবকের 

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

কসবায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু