ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মে, ২০২৫, ১১:০৯ দুপুর

পুলিশের ওপর হামলার অভিযোগে আটক বিড়াল

ছবি : সংগৃহিত,পুলিশের ওপর হামলার অভিযোগে আটক বিড়াল

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাংকক পুলিশ স্টেশনের গতানুগতিক একটি দিন। হটাৎই ছন্দপতন। চোর-ডাকাত-খুনী-সন্ত্রাসী নয়, আচমকা এক বিড়ালকে ধরে নিয়ে আসলেন পুলিশ কর্মকর্তা।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, পথ হারিয়ে ব্যাংককের সড়কে দিশেহারা হয়ে ঘুরছিলো আমেরিকান শর্ট হেয়ার জাতের বিড়ালটি। দেখে মায়া লাগার কারণেই সেটিকে নিজের হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন অফিসার। কিন্তু পুলিশ কার্যালয়ে ঢুকতেই বদলে যায় বিড়ালটির মায়াবী চেহারা! যাকে পাচ্ছিলো আঁচড়ে-কামড়ে দিতে শুরু করেছিল প্রাণীটি।


আহত হয় বেশ কয়েকজন পুলিশ। অতিষ্ট হয়ে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়া হয়। পুলিশের ওপর হামলার ক্রিমিনাল রেকর্ড রাখতে বিড়ালের মাগশট তুলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোস্ট দেয়া হয়। বলা হয়, অবিলম্বে মালিক এসে জামিনে ছাড়িয়ে না নিলে জেলে পুরে দেয়া হবে বিড়ালকে।

আরও পড়ুন


এ ঘটনা ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে! অনেকেই আগ্রহী হয় বিড়ালটিকে দত্তক নিতে। কিছুক্ষণ পরেই খুঁজে পাওয়া যায় তার আসল মালিককে। জানা যায়, প্রাণীটির নাম ‘নুব ট্যাং’ যার অর্থ ‘টাকা গণনা’! ‘ইচ্ছে করে কামড়ায়নি, কেবল ক্ষিদে লাগার কারণে বেপরোয়া আচরণ করেছিল বিড়ালটি- এমন মুচলেকা নিয়ে মালিকের কাছে ফেরত দেয়া হয় নুব ট্যাংকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা